খাগড়াছড়িতে পালিত হয়েছে পার্বত্য চট্টগ্রাম চুক্তির ২৮ তম বর্ষপূতি
ছোটন বিশ্বাস, খাগড়াছড়ি প্রতিনিধি।। নানা আয়োজনে খাগড়াছড়িতে পালিত হয়েছে পার্বত্য চট্টগ্রাম চুক্তির ২৮ তম বর্ষপূতি। সকালে জেলা সদরে মারমা উন্নয়ন সংসদে গণসমাবেশ ও আলোচনা সভা করেছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি।
এসময় দলের নেতারা অভিযোগ করেন, ” রক্ত পিচ্ছিল পথ পাড়ি দিয়ে পার্বত্য চট্টগ্রামের সমস্যার রাজনৈতিক ও শান্তিপূর্ণ উপায়ে সমাধানের লক্ষ্যে ১৯৯৭ সালে ২রা ডিসেম্বর বাংলাদেশ সরকার ও জনসংহতি সমিতির মধ্যে ঐতিহাসিক পার্বত্য চট্টগ্রাম চুক্তি সম্পাদিত হয়। কিন্ত দীর্ঘ ২৮ বছরেরও চুক্তির মৌলিক ধারাগুলো বাস্তবায়িত হয়নি। ফলে রাজনৈতিক ও শান্তিপূর্ণ উপায়ে সমাধানের লক্ষ্য অর্জিত হয়নি। চুক্তি বাস্তবায়নে দীর্ঘসূত্রিতার কারণ চুক্তির ৭২ টি ধারা পুনাঙ্গ বাস্তবায়ন হয়নি। এছাড়া সরকার চুক্তির বাস্তবায়ন নিয়ে সরকার মিথ্যাচার করছে। এখনো ৩৪টি ধারা সম্পূর্নভাবে সম্পূর্ণ অবাস্তবায়িত রয়েছে।”
বক্তারা আরো বলেন পার্বত্য চুক্তি বাস্তবায়ন করে পাহাড়ে স্থায়ী শান্তি ফেরাতে হবে। সরকার অবিলম্বে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে উদ্যোগ না নিলে ধারাবাহিক আন্দোলনের হুশিয়ারি দেন।
সমাবেশে কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ সভাপতি সুভাষ কান্তি চাকমা সমাবেশে সভাপতিত্বে প্রধান অতিথির ব্ক্তব্য রাখেন কেন্দ্রীয় সভাপতি বিমল কান্তি চাকমা।
এতে বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক সুধাকর ত্রিপুরা, রবি শংকর চাকমা, প্রিয় কুমার চাকমা, কাকলী খীসা, চম্পা চাকমা, চেয়ারম্যান সুজন চাকমা, রনিক এিপুরা।
এর আগে জেলার বিভিন্ন উপজেলা থেকে দলীয় নেতা কর্মীরা গণসমাবেশে যোগ দেয়।














































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































